Web Analytics

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বৃহস্পতিবার রাতে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে নেতৃবৃন্দকে সতর্ক করেন। তিনি লেখেন, তার নির্দেশ অমান্য করলে নেতারা তার অন্য রূপ দেখতে পাবেন। রাত সাড়ে ৯টার দিকে করা এই পোস্টটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

পোস্টে তিনি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের উদ্দেশে বলেন, জনগণের জন্য বিভিন্ন দপ্তর থেকে যে সহযোগিতা তিনি সংগ্রহ করেন, তা যেন কেউ অপব্যবহার না করে। উন্নয়ন প্রকল্পের গুণগতমান চুক্তি অনুযায়ী রক্ষা করার আহ্বান জানান তিনি এবং অনুরোধ করেন যেন কেউ তাকে জনগণের কাছে ছোট না করেন।

এক ঘণ্টার মধ্যে প্রায় চার শতাধিক নেতাকর্মী পোস্টটিতে মন্তব্য করেন, যাদের অধিকাংশই এমপির পক্ষে মত দেন। কেউ কেউ তার সততা প্রশংসা করেন এবং তার নির্দেশ মেনে চলার অঙ্গীকার করেন।

19 Jun 26 1NOJOR.COM

ফেসবুকে ভাইরাল পোস্টে নেতাদের সতর্ক করলেন কুমিল্লা-১০ আসনের এমপি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।