আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রব্বানী রাশেদ খানের আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলা এবং গণমাধ্যমবিরোধী বক্তব্যের নিন্দা জানিয়েছেন। শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘটনাকে সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে আখ্যা দেন।
রব্বানী বলেন, সংবাদমাধ্যমের মূল কাজ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা, যা কোনো পক্ষের অনুকূলে বা প্রতিকূলে যেতে পারে। এ কারণে ক্ষুব্ধ হয়ে কোনো পত্রিকাকে হেয় করা বা উগ্র আচরণ করা দায়িত্বশীল ব্যক্তির জন্য সমীচীন নয় বলে তিনি মন্তব্য করেন। জনগণ এমন আচরণ আশা করে না বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে পরিচিত রাশেদ খানের লাইভে পত্রিকা ছেঁড়ার আচরণ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে রব্বানী দাবি করেন। সংবাদ বা সম্পাদকীয় অবস্থান নিয়ে আপত্তি থাকলে আইনি প্রতিকার কিংবা গণতান্ত্রিক প্রতিবাদের পথ রয়েছে বলে তিনি বলেন। তিনি রাশেদ খানের আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশের আশা করেন এবং সরকারকে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
রাশেদ খানের পত্রিকা ছেঁড়াকে সংবাদপত্রের স্বাধীনতায় আঘাত বললেন রব্বানী
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।