আন্তর্জাতিক এভিয়েশন প্রতিষ্ঠান হাইবারি গ্রুপ বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতে বিনিয়োগের আগ্রহ জানিয়েছে। উড়োজাহাজ লিজ ও ফ্রেইটার রূপান্তরসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম প্রোথেরোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সাক্ষাৎ করে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে প্রোথেরো উড়োজাহাজ ক্রয়, অর্থায়ন ও লিজিং খাতে বিশ্বজুড়ে বিনিয়োগ এবং সম্পদ ব্যবস্থাপনায় হাইবারির দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। মন্ত্রী বলেন, সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে আধুনিক করে আন্তর্জাতিক পরিসরে সম্মানজনক অবস্থানে নিতে কাজ করছে। রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটিকে আরও শক্তিশালী ও লাভজনক করতে বহর বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
নতুন উড়োজাহাজ পেতে সময় লাগবে বিবেচনায় মধ্যবর্তী চাহিদা মেটাতে উড়োজাহাজ লিজের বিষয়টি সরকার ভাবছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, লিজ নেওয়ার ক্ষেত্রে উড়োজাহাজের ফ্লাইং আওয়ার, রক্ষণাবেক্ষণের ইতিহাস এবং কারিগরি ও পরিচালনাগত সূচক যাচাই করা হবে। এয়ার কার্গোর চাহিদা বাড়ায় বিমানের দুটি উড়োজাহাজকে ডেডিকেটেড ফ্রেইটারে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে। সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত প্রস্তাব পেলে সরকার তা গুরুত্ব দিয়ে বিবেচনা করবে।
বাংলাদেশে উড়োজাহাজ লিজ ও ফ্রেইটার রূপান্তরে বিনিয়োগে আগ্রহী হাইবারি গ্রুপ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।