Web Analytics

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার বলেছেন, নেপালের সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতারাই সরকার গঠন করেছেন, কারণ সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ভাই-ব্রাদার সংস্কৃতি নেই। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে আম্মার উল্লেখ করেন, তিনি তখন ক্যাম্পাসে বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, যখন পোষ্য কোটা আন্দোলন চলছিল। তার অভিযোগ, জাতীয় পর্যায়ের অনেক নেতা নিজেদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোটা বাতিলের দাবিতে জোরালো আওয়াজ তোলার সময় পাননি। তিনি আরও বলেন, ঢাবিতে কোটি টাকার সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও রাজশাহীতে এমন আয়োজনের প্রস্তাব উপেক্ষিত হয়েছে।

নেপালের ‘জেন-জি সরকারকে’ শুভকামনা জানিয়ে আম্মার বলেন, অভ্যুত্থানের নেতারা যে দলই গঠন করবেন সেটিই তার প্রাণের সংগঠন। তিনি ভাই-ব্রাদার রাজনীতি ও ফ্যান-ফলোয়ার নির্ভর মূল্যায়ন সংস্কৃতির সমালোচনা করে বলেন, এই কারণেই অনেক কর্মী সংগঠন থেকে দূরে সরে গেছেন।

08 Mar 26 1NOJOR.COM

ঢাবি সংস্কৃতি না থাকায় নেপালে অভ্যুত্থান নেতারা সরকার গঠন করেছেন বলে মন্তব্য রাকসু জিএসের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।