আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি ২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। প্রকাশিত রুটিন অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্র দিয়ে লিখিত পরীক্ষা শুরু হবে এবং ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে। ব্যবহারিক পরীক্ষাও ১৫ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।
বৃহস্পতিবার কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয়। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষার্থী বা পরীক্ষার্থীদের জন্য ১১টি নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কক্ষে আসন গ্রহণ করতে হবে।
প্রথমে বহুনির্বাচনি এবং পরে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা হবে; দুই অংশের মাঝে কোনো বিরতি থাকবে না। ৩০ নম্বরের এমসিকিউর জন্য ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল অংশের জন্য দুই ঘণ্টা ৩০ মিনিট সময় নির্ধারিত। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত পাঁচ দিন আগে নিজ প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে আলাদাভাবে পাস করতে হবে।
২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা চলবে ১ থেকে ১৫ ডিসেম্বর
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।