দিল্লির ছাত্রনেত্রী নেহা বোরার ‘বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে’ মন্তব্যকে ঘিরে ভারতে সরকার পরিবর্তনের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কথিত নির্বাচনি অনিয়মের অভিযোগে চলমান আন্দোলনের মধ্যে তিনি এ মন্তব্য করেন। নেহা বোরা দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্টস অ্যান্ড এস্টেটিক্সে ডক্টরেট করছেন।
বিজেপি নেতা প্রদীপ ভাণ্ডারির শেয়ার করা সাক্ষাৎকার ক্লিপে বোরা বলেন, ভারতে দেখা দেওয়া জেন-জি আন্দোলনের সূচনা বাংলাদেশে হয়েছিল। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের আন্দোলন গণতান্ত্রিক ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য। ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথাও উল্লেখ করে তিনি উন্নত দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য দুই দেশের তরুণদের একসঙ্গে কাজ করার আশা প্রকাশ করেন।
ভাণ্ডারি ক্লিপটিকে ভারতে সরকার পরিবর্তনের ষড়যন্ত্রের ‘খোলামেলা স্বীকারোক্তি’ বলে দাবি করেন এবং রাহুল গান্ধী ও কংগ্রেসকে আক্রমণ করেন। এ সপ্তাহে বোরা বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের সুপ্রিম কোর্ট অভিমুখী পদযাত্রায় অংশ নেন। রাহুল গান্ধী বলেন, সংবিধান রক্ষাকারীদের সঙ্গে তারা থাকবেন।
বাংলাদেশ নিয়ে নেহা বোরার মন্তব্যে সরকার পরিবর্তনের ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।