Web Analytics

ফেনী-১ আসনে ধানের শীষের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সি রফিকুল আলম মজনু বলেছেন, জান্নাতে নেওয়ার মালিক একমাত্র আল্লাহ, কোনো রাজনৈতিক দল নয়। রোববার (১ ফেব্রুয়ারি) পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল ভোট চাওয়ার সময় দাবি করছে যে তাদের ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। মজনু বলেন, ইসলামী বিশ্বাস অনুযায়ী দুনিয়ায় থেকে জান্নাতের নিশ্চয়তা কেবল দশজন সাহাবী পেয়েছিলেন। তিনি জামায়াতকে মৌলবাদী দল হিসেবে আখ্যা দিয়ে বলেন, এরা ক্ষমতায় এলে দেশ ও জাতির ক্ষতি হবে।

দেশের উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। বক্সমাহমুদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অনুষ্ঠিত এসব সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

02 Feb 26 1NOJOR.COM

জান্নাতে নেওয়ার মালিক আল্লাহ, কোনো দল নয়—বলেন বিএনপি প্রার্থী মজনু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।