Web Analytics

নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, আগামী দিনের বাংলাদেশকে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কোরআনের হাফেজদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শনিবার রাজধানীর শ্যামলীর বাদশা ফয়সাল ইনস্টিটিউটে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৬’-এর মোহাম্মদপুর জোনের বাছাই পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, ঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের আইন চান তারা এবং বাংলাদেশ কোরআনের বিধি-বিধান অনুযায়ী চলবে। তিনি কনিষ্ঠ হাফেজদের মসজিদ ও মাদ্রাসার গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে রাষ্ট্রের সর্বস্তরে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জনের আহ্বান জানান। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণের গুরুত্বও তুলে ধরেন তিনি।

তিনি প্রতিযোগিতার তিন গ্রুপের নয়জন বিজয়ীকেই ওমরাহ করানোর ঘোষণা দেন। বিশেষ অতিথি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, আলেম-ওলামারা ঐক্যবদ্ধ হলে ঢাকায় ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব। আয়োজকরা জানান, নির্বাচিত প্রতিযোগীদের অংশগ্রহণে পরবর্তী ধাপ শেষে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।

29 Aug 26 1NOJOR.COM

ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে হাফেজদের নেতৃত্বের যোগ্যতা অর্জনের আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।