গোপালগঞ্জে চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার রাতে জেলা শহরের গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় চারটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় এবং বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে শহরের দিকে একটি মিছিল বের হয়। মিছিল চলাকালে চরমানিকদাহ গ্রামের কয়েকজন যুবক ঘোষেরচর গ্রামের এক যুবককে মারধর করেন। এর জের ধরে রাতে দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষের সময় দুর্বৃত্তরা সড়কের ওপর চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং কয়েকটি দোকান ভাঙচুর করে, এতে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।
গোপালগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ২০, ককটেল বিস্ফোরণ ও দোকান ভাঙচুর
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।