Web Analytics

ভূমি উন্নয়ন কর আদায়ে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে ভূমি মন্ত্রণালয়। ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে আদায় হয়েছে মাত্র ৪১ দশমিক ৭৭ শতাংশ। সরকারি সংস্থাগুলোর অনীহা সবচেয়ে বেশি, যেখানে আদায় হয়েছে মাত্র ৯ শতাংশ। অন্যদিকে সাধারণ সেবা খাতে আদায় হয়েছে ৩২ দশমিক ৭৭ শতাংশ। আগামী ২৯ জুনের মধ্যে প্রায় এক হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য পূরণ করা এখন মন্ত্রণালয়ের জন্য বড় চ্যালেঞ্জ।

ভূমি মন্ত্রণালয়ের তথ্যমতে, বাংলাদেশ রেলওয়ে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং নৌপরিবহনসহ বিভিন্ন সরকারি সংস্থার কাছে ৬৫৬ কোটি ৯৭ লাখ টাকা বকেয়া রয়েছে। রাজস্ব আদায় ত্বরান্বিত করতে ১০ থেকে ১৪ মে পর্যন্ত সারা দেশে ৫১৬টি এসি ল্যান্ড অফিসের উদ্যোগে পাঁচদিনের ‘ভূমি উন্নয়ন করমেলা’ আয়োজন করা হবে। মেলার মাধ্যমে কর আদায় বাড়ানোর পাশাপাশি ডিজিটাল ভূমি সেবা, খতিয়ান ও নামজারি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যও রয়েছে।

গত বছর তিনদিনের মেলায় ৩ কোটি ২৫ লাখ টাকা আদায় হয়েছিল। এবার সময় বাড়িয়ে পাঁচদিন করা হয়েছে এবং মেলার সফলতা নিশ্চিত করতে অতিরিক্ত সচিবদের নেতৃত্বে একাধিক কমিটি গঠন করা হয়েছে।

18 Apr 26 1NOJOR.COM

ভূমি মন্ত্রণালয়ের কর আদায়ে ঘাটতি, রাজস্ব বাড়াতে পাঁচদিনের মেলার আয়োজন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।