মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে চাঁদপুরে ২২ হাজার ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাপুর এলাকায় মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের পাশে আবুল হাশেমের ভাড়াবাসায় এ অভিযান চালানো হয়। ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে, তবে কাউকে আটক করা যায়নি।
অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা। সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যাওয়া হয়। মাদক কারবারি ফারহান রানার বসবাসের ঘরের খাটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন কর্মকর্তারা।
একই ঘরে থাকা একটি মোটরসাইকেলের ভেতর থেকে আরও ১২০ পিস ইয়াবা পাওয়া যায়। মিজানুর রহমান বলেন, অভিযানের বিষয়টি টের পেয়ে মূলহোতা হিসেবে চিহ্নিত ফারহান রানা পালিয়ে যান। তাকে ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদপুরে অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।