Web Analytics

রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুই শুটারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার মধ্যরাতে রূপনগরের ইস্টার্ন হাউজিং ও উত্তরার দিয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মো. রাশেদ ওরফে লোপন এবং জাহাঙ্গীর হোসেন ওরফে কাল্লুকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) মিরপুরে র‌্যাব-৪ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়ন কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির।

র‌্যাব জানায়, রাজনৈতিক আধিপত্য ও মিরপুর এলাকার অপরাধ সাম্রাজ্যের নিয়ন্ত্রণ ধরে রাখতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়। তদন্তে জানা গেছে, কুখ্যাত সন্ত্রাসী মশিউর রহমান ওরফে মশি কিবরিয়াকে হত্যার পরিকল্পনা করেন, কারণ তিনি স্থানীয় চাঁদাবাজি ও ব্যবসায় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। গত ১৭ নভেম্বর মিরপুর-১২ নম্বর এলাকায় দোকানে বসে থাকা অবস্থায় কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়, এতে এক রিকশাচালকও আহত হন।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দেশত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন। এর আগে এই মামলায় আরও দুই আসামি ‘পাতা সোহেল’ ও ‘বুকপোড়া সুজন’কে গ্রেপ্তার করা হয়েছিল।

28 Mar 26 1NOJOR.COM

ঢাকায় যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই শুটার গ্রেপ্তার করেছে র‌্যাব

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।