Web Analytics

সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে বগুড়ার বিএনপি নেত্রীরা তৎপরতা বাড়িয়েছেন। সদর আসনের উপনির্বাচন ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনে নির্বাচনি হাওয়া বইছে। এ সুযোগে অন্তত দশজন নেত্রী মনোনয়নের প্রস্তুতি নিচ্ছেন, যার মধ্যে ছয়জনের নাম রাজনৈতিক মহলে বেশি আলোচিত। তারা তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত যোগাযোগ রক্ষা করে নিজেদের অবস্থান শক্ত করছেন।

আলোচনায় রয়েছেন জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শাহাজাদী লায়লা আরজুমান বানু, সাবেক সংসদ সদস্য নূর আফরোজ বেগম জ্যোতি, সাধারণ সম্পাদক নাজমা আখতার, সাবেক সাধারণ সম্পাদক নিহার সুলতানা তিথি, যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রহিমা খাতুন মেরী। প্রত্যেকেই তাদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলনে ভূমিকা ও দলীয় আনুগত্যের দিকটি তুলে ধরছেন।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে কাজ করছেন এবং যোগ্যতা ও ত্যাগ বিবেচনা করে হাইকমান্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

10 Apr 26 1NOJOR.COM

সদর উপনির্বাচন ঘিরে সংরক্ষিত আসনে মনোনয়নের দৌড়ে বগুড়ার বিএনপি নেত্রীরা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।