Web Analytics

নীলফামারী-৪ আসনে জামায়াতের প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে এই ফলাফল নিশ্চিত করা হয়। প্রাপ্ত ভোট অনুযায়ী তিনি ১ লক্ষ ২৪ হাজার ৯০৫ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আব্দুল গফুর সরকার পেয়েছেন ৮১ হাজার ৫২৬ ভোট, ফলে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৪৩ হাজার ৩৭৯। সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসাররা ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন।

নীলফামারী-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৪,৫১,৮১৪ জন, যার মধ্যে পুরুষ ২,২৬,৭২৮, মহিলা ২,২৫,০৮১ এবং হিজরা ভোটার ৫ জন বলে জানানো হয়েছে।

12 Feb 26 1NOJOR.COM

নীলফামারী-৪ আসনে ১,২৪,৯০৫ ভোটে জামায়াতের মুনতাকিমের বেসরকারি জয়

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।