Web Analytics

তৈরি পোশাক খাতে শ্রম অসন্তোষ নিরসন ও শান্ত পরিবেশ ফিরিয়ে আনতে এক সপ্তাহের মধ্যে মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বুধবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলনকক্ষে সার্বিক শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসনবিষয়ক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, একটি স্বার্থান্বেষী মহল মজুরি বোর্ড নিয়ে ভুল তথ্য ছড়িয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তাঁর ভাষ্য অনুযায়ী, শ্রমিক নন এমন কিছু ব্যক্তি শ্রমিক সংগঠনের নেতা সেজে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চক্রান্ত করছেন। তিনি বলেন, এ বিষয়ে মালিক, শ্রমিক ও রাজনৈতিক নেতারা সজাগ আছেন। সরকার মালিক ও শ্রমিক—উভয় পক্ষের প্রতিনিধির তালিকা ইতিমধ্যে পেয়েছে।

কারখানার মালিকদের প্রতি তিনি প্রতি মাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের বকেয়া ও নিয়মিত মজুরি পরিশোধের নির্দেশ দেন। শিল্পাঞ্চলের সমস্যা সমাধান ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, পরিদর্শন অধিদপ্তর, শিল্প মালিক সমিতি এবং মালিক-শ্রমিক প্রতিনিধিদের নিয়ে বিশেষ সমন্বিত মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত হয়েছে।

29 Oct 26 1NOJOR.COM

এক সপ্তাহের মধ্যে গার্মেন্টস মজুরি বোর্ডের গেজেট প্রকাশের ঘোষণা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।