Web Analytics

পুরান ঢাকার আজিমপুর পুরাতন কবরস্থানকে কেন্দ্র করে ঠিকাদার সুমন চৌধুরী অপহরণ, মারধর ও চাঁদাবাজির মামলার প্রধান আসামি মো. আরমান (৪৫) কে গ্রেফতার করেছে আজিমপুর সেনা ক্যাম্পের টহল দল। মামলার এজাহারে বলা হয়, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সুজন ভূইয়া অ্যান্ড ব্রাদার্সের মালিক সুমন চৌধুরীর কাছ থেকে আরমানসহ কয়েকজন দীর্ঘদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। ২০২৫ সালের ২৬ অক্টোবর বিকেলে তারা তাকে অফিস থেকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে মারধর করে ৫ লাখ ৩০ হাজার টাকা আদায় করে। সেনা সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালিয়ে যায়। পরে ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেন। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে সেনা সদস্যরা আজিমপুর এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে আরমানকে গ্রেফতার করে লালবাগ থানায় হস্তান্তর করেন। ওসি মো. মোস্তফা কামাল খান জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

15 Nov 25 1NOJOR.COM

আজিমপুর কবরস্থান ঘিরে ঠিকাদার অপহরণ ও চাঁদাবাজি মামলায় প্রধান আসামি গ্রেফতার

Person of Interest

logo
No data found yet!