Web Analytics

ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম মামলাটি দায়ের করেন। বিচারক সুমন কুমার কর্মকার শুনানি শেষে আদেশের জন্য মামলাটি অপেক্ষমান রেখেছেন। সিরাজগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল, হুমায়ুন কবীর কর্নেল ও ইন্দ্রজিত সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

এপিপি হামিদুল ইসলাম দুলাল জানান, বিরোধী দলীয় সংসদ সদস্য ও ইসলামি বক্তা আমির হামজা বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিয়েছেন। গত ২৭ মার্চ কুষ্টিয়ার হাফসাই হরিপুর বড় মসজিদে জুমার নামাজের আগে আলোচনায় তিনি টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলেন। বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা মন্ত্রীর পারিবারিক ঐতিহ্য ও সামাজিক মর্যাদার ক্ষতি করেছে বলে অভিযোগ করা হয়েছে।

মামলায় ৫০০ ধারায় অপরাধ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

30 Mar 26 1NOJOR.COM

সিরাজগঞ্জ আদালতে মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।