নির্বাচন কমিশন সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার প্রাথমিক পরিকল্পনা করেছে, যার প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে। সোমবার কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে।
নির্বাচন কমিশনার বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রাক-প্রস্তুতিমূলক সভা হয়েছে। দেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৮০টি এবং এসব পরিষদে সাত ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিশন জানিয়েছে, প্রথম ধাপের ৮০ উপজেলা নির্বাচনসহ ঘোষিত পরিকল্পনাগুলো এখনো প্রাথমিক সিদ্ধান্ত।
প্রাথমিক সময়সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপের ভোট ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট ৩০ ডিসেম্বর হতে পারে। আগামী বছরের ১৭ জানুয়ারি চতুর্থ ধাপ, ৪ ফেব্রুয়ারি পঞ্চম ধাপ, ২২ এপ্রিল ষষ্ঠ ধাপ এবং ২৭ মে সপ্তম ধাপের ভোটের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান সানাউল্লাহ।
১২ নভেম্বর থেকে সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর প্রাথমিক পরিকল্পনা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।