Web Analytics

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গোমস্তাপাড়া গ্রামের কৃষক মোখলেসুর রহমান তামাক চাষ ছেড়ে চাইনিজ কমলার বাগান গড়ে সাফল্য পেয়েছেন। ক্ষতিকর তামাকের জমিতে কমলা চাষ করে তিনি বছরে আড়াই থেকে তিন লাখ টাকা আয় করছেন। ২০২০-২১ অর্থবছরে উপজেলা কৃষি বিভাগের সহায়তায় লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ৩০ শতক জমিতে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন তিনি।

প্রথম পর্যায়ে কৃষি বিভাগ তাকে বিনামূল্যে ৯০টি কমলার চারা, সার ও অন্যান্য উপকরণ দেয়। কৃষি কর্মকর্তাদের পরামর্শে চারা রোপণ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে কয়েক বছরে তিনি বাগানটি গড়ে তোলেন। মোখলেসুর জানান, এ পর্যন্ত তিনি তিন দফায় কমলা বিক্রি করেছেন এবং প্রতিবার গড়ে দুই থেকে আড়াই লাখ টাকার কমলা বিক্রি হয়েছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা আবু সায়েম হাসান জানান, বাগানের প্রতিটি গাছে এখন গড়ে ৩০ কেজির বেশি কমলা ধরেছে। চলতি মৌসুমে মোখলেসুর প্রায় তিন লাখ টাকার কমলা বিক্রির আশা করছেন। তার সাফল্যে আশপাশের কৃষকেরা কমলা, মাল্টা ও অন্যান্য লেবুজাতীয় ফসল চাষে আগ্রহী হচ্ছেন। উপজেলায় বর্তমানে প্রায় এক হেক্টর জমিতে ৩০টি কমলার বাগান রয়েছে।

15 Nov 26 1NOJOR.COM

তামাক ছেড়ে কমলা চাষে তারাগঞ্জের কৃষকের বছরে তিন লাখ টাকার সম্ভাবনা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।