Web Analytics

গাজীপুরের টঙ্গীতে গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থী মঞ্জুরুল ইসলাম হাসিব (২৫) মারধরের দুই দিন পর বৃহস্পতিবার ভোরে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে মারা গেছেন। মঙ্গলবার রাতে টঙ্গীর পাগাড় এলাকার সালামের ইটের খোলা গেটসংলগ্ন জামতলা রোডে দুই পক্ষের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন।

এ ঘটনায় আকাশ (২৫) ও ইমরান হাসান অনিক (২৪) নামে আরও দুজন আহত হয়েছেন। এলাকাবাসীর বরাতে জানা যায়, পূর্বশত্রুতার জেরে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে হাসিব, আকাশ ও অনিকের সঙ্গে জোবায়ের হোসেনের লোকজনের বাগ্বিতণ্ডা হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। জোবায়ের ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান জানান, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে এবং জোবায়ের হোসেনকে গ্রেপ্তার করে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।

09 Jul 26 1NOJOR.COM

টঙ্গীতে মারধরে গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থী নিহত, একজন গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।