Web Analytics

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাকসু নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে বৃহস্পতিবার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। দুপুর ১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু হয়। বিভিন্ন সড়ক ও অ্যাকাডেমিক ভবন ‘ই’ প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তা শেষ হয়।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশীজন এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য দেন। ছাত্রশক্তির সদস্য সচিব রিয়াজ রিমন বলেন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজস্ব প্রতিনিধি থাকলেও শিক্ষার্থীদের কথা বলার কোনো প্রতিনিধি নেই। তিনি প্রশাসনকে অবিলম্বে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ছাত্রশিবিরের শাবিপ্রবি শাখার অর্থ সম্পাদক শাকিল মাহমুদ দাবি করেন, রাজনৈতিক ষড়যন্ত্রে আগের শাকসু নির্বাচন স্থগিত হয়েছিল। তিনি উপাচার্যকে নিরপেক্ষ থেকে ৯ হাজার শিক্ষার্থীর অভিভাবক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং আগামী রোববারের মধ্যে নির্বাচনের রোডম্যাপ চান। জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবরার রাশিদ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ও সময়সূচি নিশ্চিতের দাবি জানান।

10 Sep 26 1NOJOR.COM

দ্রুত শাকসু নির্বাচনের রোডম্যাপ ও সুষ্ঠু ভোটের পরিবেশ দাবি শাবিপ্রবি শিক্ষার্থীদের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।