গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৯৩৮ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৯১৯ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে সাতটি লাশ নেওয়া হয়েছে, যার মধ্যে ছয়জন সাম্প্রতিক হামলায় নিহত এবং একজন পূর্বে আহত হয়ে মারা গেছেন। একই সময়ে ২৫ জন আহতকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ১১ অক্টোবর থেকে কার্যকর তথাকথিত যুদ্ধবিরতির পরও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। এ সময় অন্তত ৯২৯ ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ৮১১ জন আহত হয়েছেন। উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপে অনুসন্ধান চালিয়ে ৭৮১টি লাশ উদ্ধার করেছে।
স্বাস্থ্য কর্তৃপক্ষের আশঙ্কা, প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।
যুদ্ধবিরতির পরও গাজায় ইসরাইলি হামলায় নিহত প্রায় ৭৩ হাজার
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।