Web Analytics

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে সৌদি আরামকোর শাইবাহ তেলক্ষেত্রের একটি স্থাপনা লক্ষ্য করে এগিয়ে আসা ড্রোন ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। বুধবার সৌদি প্রেস এজেন্সিকে জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ড্রোনের ধ্বংসাবশেষ থেকে সৃষ্ট আগুনে দুই বিদেশি নাগরিক নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।

কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ তেলক্ষেতে কর্মরত একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়িতে পড়লে তাতে আগুন লাগে। আগুনের ঘটনাটি স্থাপনার সীমানার বাইরে ঘটেছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। এ ঘটনায় শাইবাহ তেলক্ষেত্রের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি।

নিহতদের একজন ফিলিপাইনের এবং অন্যজন নেপালের নাগরিক। আহত দুজন পাকিস্তান ও ভারতের নাগরিক। ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে বিবৃতিতে জানানো হয়। ইয়েমেনের হুথি গোষ্ঠী সম্প্রতি সৌদি আরবের জ্বালানি অবকাঠামো, যার মধ্যে আরামকোর স্থাপনাও রয়েছে, লক্ষ্য করার হুমকি দিয়েছিল।

22 Oct 26 1NOJOR.COM

শাইবাহ তেলক্ষেতে ড্রোনের ধ্বংসাবশেষের আগুনে নিহত দুই বিদেশি কর্মী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।