Web Analytics

বাংলাদেশে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৮ জন। এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সবচেয়ে বেশি ২০৫ জন রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে। এরপর ঢাকা বিভাগে, সিটি করপোরেশনের বাইরে, ১৫০ জন ভর্তি হন। বরিশালে ১১০ জন, চট্টগ্রামে ১০৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৯৮ জন, রাজশাহীতে ৭৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৮ জন, ময়মনসিংহে ৩৮ জন এবং রংপুরে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৬৫ জন।

চলতি মাসের প্রথম ২৭ দিনে ডেঙ্গুতে ১৬ হাজার ৯৩৮ জন আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের। জানুয়ারি থেকে এ পর্যন্ত এ বছর মোট আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ২৪৮ এবং মোট মৃত্যু ৮৮ জন। মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন ও জুলাইয়ে ৩৬ জন মারা গেছেন। মোট আক্রান্তদের ৬১ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ২ শতাংশ নারী।

28 Aug 26 1NOJOR.COM

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮৬৮ জন হাসপাতালে ভর্তি, নতুন মৃত্যু নেই

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।