Web Analytics

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতি মামলায় আনিস আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দুদক মামলাটি দায়ের করে। অভিযোগে বলা হয়, সাংবাদিক আনিস আলমগীরের নামে ২৫ লাখ টাকার স্থাবর সম্পদ ও ৩ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৪ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকার সম্পদ পাওয়া গেছে। বৈধ আয়ের উৎস থেকে তার মোট আয় ৯৯ লাখ ৯ হাজার ৮৫১ টাকা, ফলে ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার সম্পদ জ্ঞাত আয়বহির্ভূত হিসেবে চিহ্নিত হয়।

এর আগে ডিসেম্বর মাসে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং পরবর্তীতে হাইকোর্ট থেকে জামিন পান। তবে দুর্নীতি মামলায় জামিন না মেলায় তিনি কারাগারেই থাকবেন।

08 Mar 26 1NOJOR.COM

দুদকের দুর্নীতি মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।