Web Analytics

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও মান নিয়ন্ত্রণে রাখতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাজার মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী।

সভাপতির বক্তব্যে তিনি জানান, রমজানজুড়ে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হবে। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় প্রশাসন ও সংশ্লিষ্ট সকল পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি ও অতিরিক্ত মূল্য আদায়ের মতো অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন।

সভায় বক্তারা রমজান মাসে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, দোকানে মূল্যতালিকা দৃশ্যমানভাবে প্রদর্শন এবং ভেজাল, কারসাজি ও মজুতদারির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

18 Feb 26 1NOJOR.COM

রমজানকে সামনে রেখে রায়গঞ্জে বাজার মনিটরিং জোরদারে প্রশাসনের বৈঠক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।