Web Analytics

সিরিয়ার রাজধানী দামেস্কের একটি ক্যাফেতে বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার আল-নাসর সড়কে বিচার প্রাসাদের কাছে অবস্থিত ওই ক্যাফেতে বিস্ফোরণ ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়া এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণের আগে থেকেই ক্যাফের ভেতরে বিস্ফোরক রাখা ছিল। বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে এবং হামলার সঙ্গে কারা জড়িত তা জানতে তদন্ত শুরু করে।

এ ঘটনায় এখনো কোনো পক্ষের সম্পৃক্ততা নিশ্চিত করা যায়নি। তদন্তের মাধ্যমে হামলার উদ্দেশ্য ও দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে।

03 Jul 26 1NOJOR.COM

দামেস্কে ক্যাফেতে বোমা বিস্ফোরণে পাঁচজন নিহত, ১৬ জন আহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।