Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, চীন যদি ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহের পরিকল্পনা বাস্তবায়ন করে, তবে তাদের বড় সমস্যায় পড়তে হবে। সিএনএন জানায়, মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং আগামী কয়েক সপ্তাহের মধ্যে তেহরানকে এমন অস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। ফ্লোরিডা যাওয়ার পথে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এই মন্তব্য করেন।

গোয়েন্দা কর্মকর্তাদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইরান বিদেশি অংশীদারদের সহায়তায় সামরিক শক্তি পুনর্গঠন এবং অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করার চেষ্টা করছে। বিশেষ করে মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষাব্যবস্থা পুনরুদ্ধারে চীনের সহায়তা চাইছে তেহরান।

আগামী মাসের শুরুতে ট্রাম্পের বেইজিং সফরের কথা রয়েছে, যেখানে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গেছে। এই প্রেক্ষাপটে তার সতর্কবার্তা কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

12 Apr 26 1NOJOR.COM

ইরানকে অস্ত্র দিলে চীন বড় সমস্যায় পড়বে বলে সতর্ক করলেন ট্রাম্প

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।