ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির দুটি বড় ইউনিট জাতীয় গ্রীড লাইনে ত্রুটির কারণে শুক্রবার বিকেলে বন্ধ হয়ে যায়। বিকেল ৩টার দিকে বিকট শব্দের পর ৪০০ মেগাওয়াট নর্থ ও ৪০০ মেগাওয়াট ইস্ট ইউনিট বন্ধ হয়ে পড়ে। এতে জাতীয় গ্রীডে প্রায় ৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে যায়।
বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি বিভাগ জানায়, আশুগঞ্জ পাওয়ার স্টেশনের পাঁচটি সচল ইউনিটের মধ্যে তিনটি বড় ইউনিটে প্রায় ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। নির্বাহী পরিচালক (কারিগরি) প্রকৌশলী মো. আব্দুল মজিদ জানান, আশুগঞ্জ–ভুলতা ৪০০ কেভি গ্রীড লাইনে ত্রুটির কারণে দুটি ইউনিট ট্রিপ করে বন্ধ হয়ে যায়। ত্রুটির কারণ অনুসন্ধান চলছে এবং রাতের মধ্যে ইউনিট দুটি পুনরায় চালু করার চেষ্টা চলছে।
গ্যাস সরবরাহের ঘাটতির কারণে ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই দুটি ইউনিটে বন্ধের আগে প্রায় ৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল।
গ্রীড ত্রুটিতে আশুগঞ্জের দুটি ইউনিট বন্ধ, ৫৫০ মেগাওয়াট সরবরাহ কমে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।