Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস. এম ফরহাদ হোসেন দাবি করেছেন, শিবিরের জয়ের ভয়ে সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন একপ্রকার বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে শিবিরের সাবেক সাথী ও সদস্য সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফরহাদ বলেন, শিবিরের জনপ্রিয়তা প্রমাণ করে যে সংগঠনটি দিয়ে দেশ পরিচালনা সম্ভব। তাঁর দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির উন্নয়ন ও শিক্ষার্থী-বান্ধব কর্মসূচি চালিয়ে ১০৫ বছরের রেকর্ড ভেঙেছে। তিনি আরও বলেন, সারা দেশের ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রশিবিরকে স্বাগত জানাচ্ছে এবং হৃদয় দিয়ে গ্রহণ করেছে।

তিনি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বড় ধরনের ষড়যন্ত্রের অভিযোগও করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ৪১ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী থেকে মেয়র প্রার্থী পর্যন্ত এ ষড়যন্ত্রের আওতায় রয়েছে এবং এর লক্ষ্য জামায়াতকে ব্যর্থ করা। চট্টগ্রাম মহানগরী জামায়াত আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।

20 Oct 26 1NOJOR.COM

ডাকসু জিএস ফরহাদের দাবি, শিবিরের জনপ্রিয়তা ও জয়ের ভয়ে সরকার উদ্বিগ্ন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।