Web Analytics

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ডাম্পট্রাকের পেছন থেকে ধাক্কায় আব্দুল মান্নান (৪০) নামে এক ব্যাটারিচালিত ইজিবাইকচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের সুরমাভ্যালী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। সাতগাঁও হাইওয়ে থানার পুলিশ ডাম্পট্রাকচালক জোনায়েদ (২৬) ও হেলপার রানা মিয়াকে (৩০) আটক করেছে এবং ট্রাকটি জব্দ করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ঢাকা মেট্রো-ট-২৪৬৮৯৭ নম্বরের ডাম্পট্রাকটি দ্রুতগতিতে চলার সময় ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মান্নানের একটি পা বিচ্ছিন্ন হয় এবং অপর পা গুরুতর জখম হয়; অতিরিক্ত রক্তক্ষরণে তিনি গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, পরে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

সদর হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মান্নান আশিদ্রোন ইউনিয়নের গাজীপুর আটঘর গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি সিন্দুরখান রোডের ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন এবং তিন সন্তানের জনক ছিলেন। হাইওয়ে পুলিশ জানিয়েছে, আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। শ্রীমঙ্গল থানায় তখনও মামলা হয়নি; পরিবারের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

04 Sep 26 1NOJOR.COM

শ্রীমঙ্গলে ডাম্পট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নিহত, চালক ও হেলপার আটক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।