খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় পিলাক খাল পুনঃখনন প্রকল্পে ব্যবহৃত স্কেভেটর ও অন্যান্য যন্ত্রপাতি সশস্ত্র সন্ত্রাসীরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল তামান্না ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানায়, স্কেভেটরটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী ‘খাল পুনঃখনন কর্মসূচি–২০২৬’-এর আওতায় ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৫ কিলোমিটার দীর্ঘ পিলাক খাল এবং ১ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ৪ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ তৈইমাতাই খাল পুনঃখননের কাজ শুরু হয়। চলতি মাসের শুরু থেকে ইউপিডিএফের স্থানীয় নেতাদের বিরুদ্ধে চাঁদার দাবিতে প্রকল্প বন্ধের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। দুই প্রকল্পে ৭৭৩ জন স্থানীয় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কর্মসংস্থান হয়েছিল।
ইউপিডিএফের স্থানীয় সংগঠক দুর্জয় চাকমা অভিযোগ অস্বীকার করে এটিকে মিথ্যা প্রচারণা ও ষড়যন্ত্র বলে দাবি করেছেন। প্রশাসন জানিয়েছে, অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গুইমারায় খাল খনন প্রকল্পে চাঁদার ঘটনায় স্কেভেটর পুড়িয়ে দেওয়া
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।