সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিতে সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী। জুন ও জুলাই মাসে তাঁর কাজের স্বীকৃতি হিসেবে পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিস তাঁকে সম্মাননা স্মারক দেয়।
সোমবার দুপুরে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ওসি মোহাম্মদ আলীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান। এ সময় রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিশেষ সম্মাননা পাওয়ার পর শেখ মোহাম্মদ আলী কক্সবাজার জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর মডেল থানার সহকর্মী, কমিউনিটি পুলিশের সদস্য এবং দিকনির্দেশনা দেওয়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, অপরাধী যে-ই হোক তাকে আইনের আওতায় আনতে হবে এবং সমাজকে মাদকমুক্ত করতে হবে।
মাদক উদ্ধার ও সাহসিকতার স্বীকৃতিতে সম্মাননা পেলেন কক্সবাজার সদর মডেল থানার ওসি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।