বাংলাদেশি জনশক্তিকে দক্ষ ও আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড। রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত রেতো রেংগলির সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রদূত বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও নিরাপদ অভিবাসন ব্যবস্থাপনা শক্তিশালী করতে ধারাবাহিক সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে মন্ত্রী মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, অনেক বাংলাদেশি কর্মী ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফিরে আসছেন। তিনি প্রত্যাবর্তনকারী কর্মীদের পুনর্বাসন, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। মন্ত্রী জানান, ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম অভিবাসন ব্যবস্থাপনাকে আধুনিক করেছে এবং এটিকে আরও শক্তিশালী করতে সুইজারল্যান্ডের কারিগরি সহযোগিতা কামনা করেন।
আরিফুল হক চৌধুরী বলেন, সরকার নিরাপদ কর্মপরিবেশ, শ্রমিক কল্যাণ ও দক্ষতা উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী সুইজারল্যান্ডের স্বাস্থ্যসেবা, কেয়ারগিভিং, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, হসপিটালিটি ও নির্মাণ খাতে অবদান রাখতে পারে এবং শিক্ষার্থী ও গবেষকদের জন্য বৃত্তির সুযোগ বৃদ্ধির আহ্বান জানান।
দক্ষ জনশক্তি ও নিরাপদ অভিবাসনে বাংলাদেশকে সহযোগিতা করবে সুইজারল্যান্ড
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।