শনিবার রাতে এমিরেটস স্টেডিয়ামে নিউক্যাসল ইউনাইটেডকে ১–০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ফিরেছে আর্সেনাল। এবেরেচি এজের একমাত্র গোলে টানা চার ম্যাচের হার থামিয়ে মৌসুমের শেষ দিকে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় মিকেল আর্তেতার দল।
অন্যদিকে, অ্যানফিল্ডে লিভারপুল ৩–১ গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে লিগে টানা তৃতীয় জয় পেয়েছে। আলেকসান্দার ইসাক, অ্যান্ড্রু রবাটর্সন ও ফ্লোহিয়ান ভিয়েৎসের গোলে জয় নিশ্চিত করে তারা। এফএ কাপের সেমি-ফাইনালে ম্যানচেস্টার সিটি ২–১ গোলে সাউদ্যাম্পটনকে হারিয়ে ফাইনালে উঠেছে, জেরেমি ডোকু ও নিকো গন্সালেসের গোলে ম্যাচটি ঘুরিয়ে দেয় সিটি।
জার্মানিতে বায়ার্ন মিউনিখ মাইন্সের মাঠে ৪–৩ গোলে জয় পেয়ে টানা দ্বিতীয়বারের মতো বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের দাপট ধরে রেখেছে।
এজের গোলে নিউক্যাসলকে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে ফিরল আর্সেনাল
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।