Web Analytics

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই আমিরুন্নেছা নামে এক নারীর মৃত্যু হয়েছে। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা তিনি। স্বজন তারেক আল হাসানের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাত ৮টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশে নেওয়া হয়। রাত ১১টার দিকে দাউদকান্দিতে পৌঁছে অ্যাম্বুলেন্সটি তীব্র যানজটে আটকা পড়ে।

দীর্ঘ চার ঘণ্টা গাড়িটি প্রায় একই স্থানে স্থবির থাকায় সাড়ে ৩টার দিকে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়। স্বজনেরা বলেন, হাসপাতালে পৌঁছাতে পারলে হয়তো তাকে বাঁচানো যেত। কুমিল্লা থেকে বিদেশগামী এক যাত্রীকে নিয়ে ঢাকার পথে থাকা মনির হোসেনও ভোগান্তির কথা জানান। তিনি চান্দিনা থেকে অটোরিকশায় গৌরীপুরে আসেন।

মনির হোসেন বলেন, এআই ক্যামেরার কড়াকড়ির কারণে এবার কেউ উল্টো পথে গাড়ি চালাতে পারছে না। কুমিল্লা থেকে গৌরীপুর আসতে তার চার ঘণ্টা লেগেছে এবং ভেঙে ভেঙে ১ হাজার ২৫০ টাকা খরচ হয়েছে। হাইওয়ে পুলিশ জানায়, দুপুরে যানজট কিছুটা কমলেও পরে আবার বাড়ে। যান চলাচল স্বাভাবিক করতে একাধিক পুলিশ দল মহাসড়কে কাজ করছে।

29 Aug 26 1NOJOR.COM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সেই নারীর মৃত্যু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।