Web Analytics

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সড়াবাড়িয়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে ‘মেইড ইন ইন্ডিয়া’ লেখা একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দুটি দেশীয় ধারালো দা উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত রাতে পরিচালিত এ অভিযানে পিস্তলসহ অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযানের সময় মাসুদ হোসেন নামে এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার বিরুদ্ধে অস্ত্র ও হত্যাসহ দশটিরও বেশি মামলা রয়েছে। কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, সেনাবাহিনীর একটি টিম এ অভিযান পরিচালনা করে এবং কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। ভারতীয় তৈরি অস্ত্র উদ্ধারের ঘটনায় সীমান্ত এলাকায় অস্ত্র চোরাচালান ও অবৈধ অস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

24 Nov 25 1NOJOR.COM

ঝিনাইদহে সেনা অভিযানে ভারতীয় পিস্তল উদ্ধার, পলাতক আসামি মাসুদ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।