Web Analytics

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো মানের খেলোয়াড় হতে পারেন, কিন্তু তিনি একজন ‘নষ্ট, পচে যাওয়া মানুষ’। মঙ্গলবার সকালে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সাকিব দেশে এলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাকিবের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে উপদেষ্টা বলেন, তিনি এখনো শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত অবস্থান থেকে কথা বলছেন। তাঁর মতে, সাকিবের বক্তব্য সরকারকে কিছুটা চাপে ফেলার চেষ্টা। তিনি আরও বলেন, শেখ হাসিনার সঙ্গে যাঁরা ‘এলাইন’ ছিলেন এবং এখনো আছেন, তাঁদের নাম-সুনাম নিয়ে আলোচনা অর্থহীন।

জাহেদ উর রহমান বলেন, সাকিব বাংলাদেশে এসে মামলা, আইন ও বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হলে বিমানবন্দরে জনতা তাঁকে ক্ষতি করবে বলে তিনি মনে করেন না। অভিযোগ ও আইনগত বিষয়গুলো মেনে দেশে এলে কোনো সমস্যা দেখেন না তিনি। শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকেও পূর্ণ নিরাপত্তা ও বিচারিক প্রক্রিয়ায় অধিকার দেওয়া হবে বলে উপদেষ্টা জানান।

11 Aug 26 1NOJOR.COM

সাকিব দেশে এলে আইনি প্রক্রিয়া ও নিরাপত্তার কথা বললেন তথ্য উপদেষ্টা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।