আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, চাকরিক্ষেত্রে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে ঢাকার বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৩ অক্টোবর দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম কর্মসূচির উদ্বোধন করবেন। এতে এনসিপির শীর্ষ নেতারাও অংশ নেবেন।
রোববার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, জনসংশ্লিষ্ট বিষয় নিয়ে আগামী ৩০ অক্টোবর শাহবাগে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের উদ্যোগে একটি প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ঢাকাসহ সারা দেশের পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এনসিপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিয়োজিত থাকবেন। পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি ১৩ অক্টোবরের মধ্যে ঘোষণা করা হবে। আগামী সপ্তাহে আরও ১০০টি উপজেলা ও পৌরসভার স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের তালিকা প্রকাশ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী তালিকা তৈরির কাজ দ্রুত করার সিদ্ধান্তও হয়েছে।
দ্রব্যমূল্য, নিরাপত্তা ও দুর্নীতির ইস্যুতে ঢাকায় সপ্তাহব্যাপী কর্মসূচি দেবে এনসিপি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।