Web Analytics

হরমুজ প্রণালির কাছে সোমবার যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। অ্যাপাচি মডেলের এই হেলিকপ্টারে দুজন ক্রু ছিলেন, যাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে মার্কিন সংবাদমাধ্যম কিছু জানায়নি।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, হেলিকপ্টারটি গুলি করে ভূপাতিত করা হয়েছে, নাকি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়। হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্ট্রাল কমান্ড এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

রোববার রাত থেকে ইসরাইল ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে, যেখানে উভয় পক্ষ মিসাইল ও পালটা মিসাইল হামলা চালায়। ফেব্রুয়ারি থেকে চলমান যুদ্ধে ইরান প্রায় ৩০টি রিপার ড্রোন গুলি করে নামালেও, এটি প্রথমবার যুক্তরাষ্ট্রের কোনো অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংসের ঘটনা।

09 Jun 26 1NOJOR.COM

ইরান-ইসরাইল সংঘাতের মধ্যে হরমুজে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।