Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি বলেন, সমস্যা থাকবেই, তবে আন্তরিকভাবে একসঙ্গে কাজ করলে দেশ এগিয়ে যাবে। সভায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ভেজালবিরোধী অভিযানের কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা জানান, এসব প্রতিষ্ঠানের সমস্যা দ্রুত সমাধানে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে নিয়ে গঠিত এই কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জনবল সংকট, আধুনিক সরঞ্জামের অভাব এবং মাঠ পর্যায়ে নিরাপত্তা ঝুঁকির বিষয় তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি গুলশান লেকের উদাহরণ টেনে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের পরিবর্তনে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে।

07 Jul 26 1NOJOR.COM

খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।