Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান হামলা-পাল্টা হামলার মধ্যে হরমুজ প্রণালির কাছে নতুন একটি নিষিদ্ধ অঞ্চল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে এ ঘোষণা দেওয়া হবে। তাঁর ভাষ্য অনুযায়ী, অঞ্চলটি যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের সীমারেখা থেকে শুরু হয়ে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত হবে। সেখানে প্রবেশকারী জাহাজকে ইরানের নিষেধাজ্ঞার তালিকায় তোলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

তবে নিষিদ্ধ অঞ্চলের সুনির্দিষ্ট সীমানা, নিষেধাজ্ঞার অর্থ বা তা কার্যকরের পদ্ধতি সম্পর্কে তেহরান বিস্তারিত জানায়নি। রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নাশকতা, হুমকি ও হামলা বন্ধ না করা পর্যন্ত প্রণালি খোলা রাখার নিশ্চয়তা দেবে না ইরান। তিনি ওমানের সঙ্গে নতুন আন্তর্জাতিক নৌপথের মানচিত্রে সম্মতির কথাও জানান; চুক্তি কয়েক দিনের মধ্যে সই হওয়ার কথা।

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে। ইউকেএমটিওর হিসাবে, রোববার শেষ হওয়া ৪৮ ঘণ্টায় ৫৯টি জাহাজ প্রণালি অতিক্রম করেছে। কেপলারের হিসাবে, গত ১০ দিনে প্রতিদিন গড়ে মাত্র ১০টি পণ্যবাহী জাহাজ পার হয়েছে; যুদ্ধের আগে দৈনিক ১৩০টির বেশি জাহাজ চলত।

08 Sep 26 1NOJOR.COM

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যে হরমুজে নিষিদ্ধ অঞ্চল ঘোষণার প্রস্তুতি ইরানের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।