Web Analytics

বৃহস্পতিবার সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমানের ইমামতিতে হাজারো মুসল্লি নামাজ আদায় করেন। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মসজিদের মুয়াজ্জিন ক্বারি ইসহাক।

নামাজের আগে মুফতি মো. মিযানুর রহমান বয়ানে বলেন, আজকের দিনে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হলো পশু কোরবানি, যা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই করা উচিত। তিনি সতর্ক করেন, মানুষের প্রশংসা লাভের উদ্দেশ্যে কোরবানি দিলে তা কবুল হবে না।

ইসলামী ফাউন্ডেশনের তথ্যমতে, প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররমে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় ৯টায়, চতুর্থ ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

28 May 26 1NOJOR.COM

বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার প্রথম জামাত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।