রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে শুক্রবার সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় যাত্রীরা বাস থেকে নামছিলেন।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের বাসটি পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।
এর আগে গত ২৫ মার্চ একই ফেরিঘাটের ৩ নম্বর পল্টুন থেকে কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকাগামী একটি বাস নদীতে পড়ে ২৬ জনের মৃত্যু হয়েছিল।
দৌলতদিয়ায় কুষ্টিয়া-ঢাকাগামী বাস পদ্মায় পড়ে, হতাহতের খবর নেই
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।