Web Analytics

ফিফা বিশ্বকাপে প্রথম সোমালি রেফারি হিসেবে দায়িত্ব পালনের প্রস্তুতি সম্পন্ন করেছিলেন ওমর আবদুলকাদির আরতান। কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় ২০২৬ সালের বিশ্বকাপের অফিসিয়াল তালিকা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। কূটনৈতিক পাসপোর্ট ও ফিফার বৈধ টিকিট থাকা সত্ত্বেও মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ তাকে দেশে প্রবেশ করতে না দিয়ে ফেরত পাঠায়। বর্তমানে তিনি তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে ট্রানজিটে আছেন। যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কর্তৃপক্ষ কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি, যদিও মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে সোমালিয়া ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে।

জরুরি বৈঠকের পর ফিফা নিশ্চিত করেছে, আরতান আর ২০২৬ বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে পারবেন না। ফিফা জানিয়েছে, আয়োজক দেশের ভিসা বা অভিবাসন নীতিতে তাদের কোনো ভূমিকা নেই। সোমালিয়ার ফুটবল ফেডারেশন ও ক্রীড়া মন্ত্রণালয় এই ঘটনাকে অপমানজনক বলে ক্ষোভ প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই একে ক্রীড়াঙ্গনে রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে নিন্দা জানিয়েছেন।

09 Jun 26 1NOJOR.COM

আমেরিকায় প্রবেশে বাধা, ২০২৬ বিশ্বকাপ থেকে বাদ সোমালি রেফারি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।