Web Analytics

সরকারের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা এবং সুষ্ঠু মানবসম্পদ ব্যবস্থাপনার লক্ষ্য নিয়ে প্রথমবার লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচার পূর্ত ভবনের সম্মেলন কক্ষে দেশের আট বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-দের কর্মস্থল ও শাখা নির্ধারণ করা হয়। কার্যক্রমটি তদারকি ও সমন্বয় করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম।

লটারির ফল অনুযায়ী ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ৩১৭ জন, রাজশাহীতে ৭৩ জন, চট্টগ্রামে ১৩৩ জন, খুলনায় ৭৪ জন, বরিশালে ৪৪ জন, সিলেটে ৩৩ জন, ময়মনসিংহে ২৯ জন এবং রংপুরে ৬৪ জনকে পদায়ন দেওয়া হয়েছে। তাঁদের গণপূর্ত অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় এবং জেলা পর্যায়ের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের বিভিন্ন শাখায় নিয়োগ করা হয়েছে।

মো. সারোয়ার আলম বলেন, লটারিভিত্তিক বদলি স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে এবং মানবসম্পদ ব্যবস্থাপনায় কার্যকর, আধুনিক ও গ্রহণযোগ্য পদ্ধতির সূচনা করবে। অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান বলেন, এ উদ্যোগ প্রকৌশলীদের মধ্যে আস্থা, সমতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। আগামী সপ্তাহে ইলেক্ট্রোমেকানিক্যাল শাখার উপ-সহকারী প্রকৌশলীদের বদলিও একই পদ্ধতিতে সম্পন্ন হবে।

30 Jul 26 1NOJOR.COM

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীকে পদায়ন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।