Web Analytics

ঢাকার মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় দুই ব্যক্তিকে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো বার্তায় জানানো হয়, কিবরিয়া হত্যা মামলার কিলিং মিশনে অংশ নেওয়া শুটারদের গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাব-৪ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানানো হয়।

নিহত গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্যসচিব ছিলেন এবং চিকিৎসা সরঞ্জাম কেনাবেচার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। গত বছরের ১৭ নভেম্বর সন্ধ্যায় তিন মুখোশধারী সন্ত্রাসী মিরপুর ১২ নম্বরের বি ব্লকের একটি হার্ডওয়্যার দোকানে ঢুকে কাছ থেকে গুলি করে তাকে হত্যা করে। পালানোর সময় তারা ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠে এবং চালককে গুলি করে আহত করে।

ঘটনার পর কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার দীনা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা হয় এবং আরও সাত-আটজন অজ্ঞাত ব্যক্তিকে জড়িত বলে উল্লেখ করা হয়।

27 Mar 26 1NOJOR.COM

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় বিদেশি রিভলবারসহ দুইজন গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।