Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর দেশটিতে তিন সদস্যের অন্তর্বর্তী পরিষদ গঠন করা হয়েছে। ইরনা জানিয়েছে, পরিষদের সদস্য ও ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি-ইজেই পরিষদের প্রথম বার্তা দিয়েছেন।

তার বার্তায় মোহসেনি-ইজেই বলেন, যুক্তরাষ্ট্র কখনোই মুসলিম জাতির কোলে বড় হওয়া মহান মুজাহিদিনদের দৃঢ় ইচ্ছাশক্তিকে হামলার মাধ্যমে ব্যাহত করতে পারবে না। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর পর থেকে ইরানের সংসদ, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের প্রধানদের প্রকাশ্যে দেখা যায়নি এবং তারা হামলার লক্ষ্যবস্তু হয়ে থাকতে পারেন।

ইরানের সংবিধানের ১১১ ধারা অনুযায়ী নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরি সাময়িকভাবে সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবেন।

01 Mar 26 1NOJOR.COM

খামেনির মৃত্যুর পর ইরানের অন্তর্বর্তী পরিষদের প্রথম বার্তা প্রকাশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।