Web Analytics

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রশংসনীয় ফল করেছে। কলেজ থেকে ৯৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন এবং একজন ছাড়া সবাই পাস করেন। ফলে পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৮৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬০৫ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ৬৪ দশমিক ৯১ শতাংশ।

কলেজের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সাফল্যের পেছনে প্রতিষ্ঠানের অভিজ্ঞ ও দূরদৃষ্টিসম্পন্ন বোর্ড অব গভর্নরস এবং অধ্যক্ষের দক্ষ নেতৃত্ব ও যথাযথ দিকনির্দেশনা ভূমিকা রেখেছে। শিক্ষার্থীদের পড়াশোনা ও শৃঙ্খলার মানোন্নয়নে ‘গ্রুপ টিচার’ ব্যবস্থা চালু করা হয় এবং এর মাধ্যমে তাদের পাঠোন্নতি নিয়মিত পর্যবেক্ষণ করা হয়েছে।

নিয়মিত শ্রেণিপাঠদানের পাশাপাশি তুলনামূলক দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসও নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কলেজ কর্তৃপক্ষ শিক্ষকমণ্ডলীর আন্তরিক প্রচেষ্টা ও উন্নত পাঠদান, অভিভাবকদের সচেতনতা ও তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের একনিষ্ঠ অধ্যয়ন ও ভালো ফলের আন্তরিক প্রচেষ্টাকেও এ ফলাফলের গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করেছে।

01 Nov 26 1NOJOR.COM

২০২৬ সালের এইচএসসিতে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের পাসের হার ৯৯ দশমিক ৮৯ শতাংশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।