Web Analytics

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য হামাসের রাজনৈতিক নেতা ও প্রধান আলোচক খলিল আল-হাইয়া মিসরের রাজধানী কায়রো যাচ্ছেন। এএফপি ও আনাদোলু হামাসের একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। জুলাইয়ের শেষ দিকে হামাসের নেতৃত্ব নেওয়ার পর এটি আল-হাইয়ার প্রথম মিসর সফর। রোববার সকালে মিসরের গোয়েন্দাপ্রধান হাসান রাশাদের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।

প্রতিনিধিদলে হামাসের শুরা কাউন্সিলপ্রধান মোহাম্মদ দারবিশ, বিদেশে সংগঠনটির প্রধান খালেদ মেশাল, পশ্চিম তীরবিষয়ক প্রধান জাহের জাবারিন এবং আরব ও ইসলামিক সম্পর্কবিষয়ক দপ্তরপ্রধান বাসেম নাইম থাকবেন। হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে মতপার্থক্য রয়ে যাওয়ায় মিসরের মধ্যস্থতায় নতুন আলোচনা উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

আগামী সপ্তাহে জ্যারেড কুশনার ইসরাইল ও মিসর সফর করবেন; তাঁর সঙ্গে টনি ব্লেয়ার ও নিকোলাই ম্লাদেনভ থাকবেন। কর্মকর্তাদের মতে, জেরুজালেমে আলোচনার পর তাঁরা কায়রোতে মিসরীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ইসরাইলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত ও ১৪ জন আহত হয়েছেন।

16 Aug 26 1NOJOR.COM

গাজা যুদ্ধবিরতি আলোচনায় কায়রো যাচ্ছেন হামাস নেতা খলিল আল-হাইয়া

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।